ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২ Time View
Print

স্টাফ রিপোর্টার :মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে
বলে জানাগেছে।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এবং বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠি আমাদের কাছে এসেছে।

সেখানে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন।

ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।

তিনি বলেন, আমদানির উদ্দেশ্য ওপারে তাদের ক্রয় কৃত ইলিশ রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এ ছাড়াও আমদানি খরচের লোকশান তো রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল

Update Time : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬