বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রাশেদের বাড়িতে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- Update Time : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৩১ Time View

জেলা প্রতিনিধি,যশোর:
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ছুটে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সকালে তিনি বিমানযোগে যশোরে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি রাশেদ খানের খোলাডাঙা এলাকার বাড়িতে যান। সেখানে তিনি রাশেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পরিবারকে আশ্বস্ত করে বলেন, অন্যায়কারী যেই হোক, কোনোভাবেই ছাড় পাবে না। তিনি প্রশাসনের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ভয়ভীতি উপেক্ষা করে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখার পরামর্শ দেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ মে রাতে খোলাডাঙা এলাকার রাশেদের প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে রাশেদ খানের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা শুধু মারধরেই থেমে থাকেনি, তারা রাশেদের দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। ঘ



















