ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১৪ Time View
Print

যশোর,জেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশব্যাকের চেষ্টার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সফরসঙ্গীরা। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় তাঁর গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দলটির অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর আগে, গত কয়েক দিন ধরে বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক কিছু বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক করার চেষ্টার প্রতিবাদ জানাতে ঢাকা থেকে বেনাপোলে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার দুপুরে তিনি বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

সীমান্ত পরিদর্শনের সময় ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তের মানুষকে দেখার বাংলাদেশে কেউ নেই। এখন থেকে বাংলার দামাল ছেলেরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে গিয়ে দাঁড়াবে। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য সর্বৈব মিথ্যা। সীমান্ত হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হবে। ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ভারত একটি খুনি রাষ্ট্র এবং বিএসএফ একটি খুনি বাহিনী।

এ সময় বাংলাদেশে ঘটে যাওয়া একটি বড় হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দেওয়া তথ্যের বরাতে তিনি প্রশ্ন তোলেন, এত বড় খুনি বাংলাদেশ থেকে পালালো কী করে?

সীমান্ত পরিদর্শন ও কর্মসূচি শেষে ফেরার পথে বেনাপোল বাজার এলাকায় পৌঁছালে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহর লক্ষ্য করে আকস্মিক হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বহরে থাকা গাড়িগুলোকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধাক্কাধাক্কি শুরু করে।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় তাঁদের অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন, ছাত্রশক্তির খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম, যুবশক্তির রুপম আহসান অর্নব।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যায়নি।

হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা অক্ষত ও নিরাপদ রয়েছেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে হামলার ঘটনার পরপরই বেনাপোল বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে।

তবে কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।#

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬