👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হিজলায় র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View
Print

মোহাম্মদ নাসির উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধি:‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন’—এই বার্তাকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর),সকাল ১১টায় উপজেলার দক্ষিণ পশ্চিম বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা প্রণব কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব রায় ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপা বিশ্বাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন ও প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজে হাত পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে জানানো হয়, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।

আয়োজিত হাত ধোয়া প্রদর্শনীতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্ন ও রোগমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হিজলায় র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

Update Time : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬