👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা সম্মেলনের উত্তেজনা সামুর মধ্যস্থতায় নিয়ন্ত্রণ, অপপ্রচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : ০৮:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

রংপুরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও ক্যাপশনকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা।
তাদের দাবি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুজ্জামান সামু। সম্মেলনে যুবদলের কিছু নেতাকর্মীর মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তিনি নিজেই এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার এবং নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করেন। তার মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু ঘটনার প্রকৃত চিত্র তুলে না ধরে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামসুজ্জামান সামুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থে বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এবং আওয়ামী লীগের অনুসারীরা ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছেন। তাদের ভাষ্য, যে ব্যক্তি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার বক্তব্য তুলে ধরে নেতাকর্মীরা প্রকৃত ঘটনা জানার আহ্বান জানান। তাদের মতে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনার বাস্তবতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো উচিত নয়।
এদিকে, যুবদলের কয়েকজন নেতা অভিযোগ করেন, পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা মহানগর আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি বক্তব্যের অভিযোগ তুলে তার ভূমিকা তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি প্রশান্ত কুমার রায়ের মতো ব্যক্তিরা কীভাবে পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা যায়নি।
বিএনপির নেতাকর্মীরা বলেন, সামসুজ্জামান সামু দীর্ঘদিন ধরে রংপুরের রাজনীতি ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তাকে ঘিরে কোনো ষড়যন্ত্র বা মিথ্যা প্রচারণা চালিয়ে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা সফল হবে না বলেও তারা দাবি করেন।
তারা আরও বলেন, রংপুরের মানুষ জানেন কে তাদের পাশে থাকেন এবং কে তাদের জন্য কাজ করেন। সত্যকে আড়াল করে অপপ্রচার চালিয়ে কোনো নেতাকে ছোট করা যায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একটি ঘটনাকে কেন্দ্র করে উসকানিমূলক প্রচারণা ও বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পূজা সম্মেলনের উত্তেজনা সামুর মধ্যস্থতায় নিয়ন্ত্রণ, অপপ্রচারের অভিযোগ

Update Time : ০৮:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬