ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে সিওয়াইবির নতুন কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক তৌফিক

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৫৬ Time View
Print

নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখায় ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন ‘কনশাস কনজুমারস সোসাইটি’ (সিসিএস)-এর যুব সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৩মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

সিওয়াইবি’ এর নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ফলিত রসায়ন ও রসায়নিক প্রকৌশল বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী তৌফিক আল মাহমুদ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে সাজিদ খান ও ইমরানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌসী, রাইসা মালিহা মিনফা ও মুশফিক আহমেদ দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিরাজ মাহমুদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহতাব চৌধুরী মাহি।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে সাজ্জাদ শাহরিয়া অনি, প্রচার সম্পাদক হিসেবে সানজিদা জিনাত নৌশি, মিডিয়া সম্পাদক হিসেবে জিহাদুল ইসলাম রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নাছরিন সুলতানা দায়িত্ব পেয়েছেন। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ তোফাজ্জল এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরুন্নেসা সায়মা।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জুবায়ের আহম্মেদ তামিম, তানজিলুর রহমান মুয়াজ, মো. আজহারুল ইসলাম, তাউবুর রহমান রাফি, তাইয়্যেব বিন আহমেদ এবং মো. রেদওয়ান তাজওয়ার।

উল্লেখ্য, সিসিএস ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি দেশের ৬৪টি জেলা, ৩৫০টি থানা এবং ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নোবিপ্রবিতে সিওয়াইবির নতুন কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক তৌফিক

Update Time : ০৬:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬