নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ: নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) নির্ধারিত সময় দুপুর ১২:০০ ঘটিকার কথা থাকলেও সংগত কারণে বেলা ২:০০ ঘটিকায় শাল্লা উপজেলা সদরের পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শাল্লা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন দিলোয়ার হোসেন এবং পরিচালনা করেন শান্ত তালুকদার।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। সেই সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া সমাবেশ থেকে বক্তারা সুনামগঞ্জ ও নেত্রকোনা সহ সমগ্র বাংলাদেশের কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার জোর দাবি জানান।



















