নাশকতার আশঙ্কায় ফতুল্লায় আ.লীগ নেতা সানাউল্লাহ গ্রেপ্তার
- Update Time : ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ৪ Time View

আবু তালেব স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
একাধিক মামলার আসামি সানাউল্লাহ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি সানাউল্লাহ। সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অভিযান চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দাপা ইদ্রাকপুরসহ সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয় এবং অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন:
”আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”




















