দেবহাটায় কমিউনিটি পুলিশি কাবাডি চ্যাম্পিয়ানশীপের বাছাই ম্যাচ
- Update Time : ০৯:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলায় কমিউনিটি পুলিশিং কাবাডি টুর্নামেন্টের বাছাই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১১ ই সেপ্টেম্বর বিকাল ৫ টায় দেবহাটা থানা পুলিশের উদ্যোগ কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান এবং কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ৪১-৩৭ পয়েন্টে লাল দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক রুহুল আমিন মোড়ল।
উল্লেখ যে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কাবাডি খেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে থানাভিত্তিক দল প্রস্তুত করার লক্ষ্যে দেবহাটায় এ আয়োজন করা হয়।
এদিকে খেলা শেষ চাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।



















