দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ১
- Update Time : ১১:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামী এবং নিয়মিত মামলায় ০১ জন আসামী গ্রেফতার।
সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় কর্মরত এসআই (নিঃ)/সাহিদুল আলম, এসআই (নিঃ)/মোঃ জাকারিয়া শেখ, এসআই (নিঃ)/মোঃ সোহাগ মিয়া, এসআই (নিঃ)/মোঃ বেলায়েত হোসেন পিএসআই (নিঃ)/ বিপ্লব মালাকার এএসআই(নিঃ) †gvt Beªvwng Lwjj সঙ্গীয় অফিসারের সহায়তায় অভিযান পরিচালনা করাকালে ইং-১১/১১/২০২৬ তারিখ রাত অনুমান-০১.৩৫ ঘটিকার সময় দেবহাটা থানা এলাকা হতে পরোয়ানাভুক্ত সিআর মামলা নং-৬৮০/২৫ এর আসামী আজিজুর ইসলাম, পিতা-মৃত শরীয়াতুল্লাহ মিস্ত্রী, সাং-হিরারচক (নোড়ারচক), থানা-দেবহাটা, জেলা সাতক্ষীরা’ এবং দেবহাটা থানার মামলা নং-০৮, তাং-১৮/০৯/২৬ ইং ধারা-৩৭৯/৪৫৭ এর সন্ধিগ্ধ আসামী শহিদুল ইসলাম সহিদ (৩০), পিতা-মৃত হযরত আলী, সাং-পাঁচপোতা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন।
আসামীদ্বয়কে ইং-১১/১১/২০২৬ তারিখ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

























