সংবাদ শিরোনাম :
দেবহাটা থানা অভিযান চালিয়ে সাজাসহ একাধিক ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।
Reporter Name
- Update Time : ০৪:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০২ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা দেবহাটা উপজেলায় অফিসার ইনচার্জ এইচ এম শাহিনের বিশেষ অভিযান চালিয়ে সাজাসহ একাধিক জি আর গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ১৬ ই সেপ্টেম্বর বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে দেবহাটা থানার এ এসআই (নিঃ) ইব্রাহিম খলিল, এ এসআই (নিঃ) আলাউদ্দিন ও এ এসআই (নিঃ) রহমত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাজাসহ একাধিক জি আর পরোয়ানাভুক্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩৫)
কে গ্রেফতার করা হয়।
আসামি শফিকুল ইসলাম দেবহাটা উপজেলার পারুলিয়া জেলেপাড়া এলাকার মৃত শামসুর রহমান সরদারের ছেলে।
পরে গ্রেফতারকৃত আসামিকে তার বিরুদ্ধে সাজাসহ একাধিক জি আর পরোয়ানা থাকায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :


























