ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। জোবায়ের বিন আব্বাস দেবহাটা উপজেলা

Reporter Name
  • Update Time : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১২ Time View
Print

প্রতিনিধি :- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ শে জুলাই (বুধবার) সকাল ১১ টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বি এনপির সাবেক আহবায়ক ও জেলা বি এনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বি এনপির সাবেক সদস্য সচিব ও জেলা বি এনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও অলিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি ফরাদ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ সাত্তার, উপজেলা জুনিয়র ভূমি কর্মকর্তা লোকমান হোসেন, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও পল্লী বিদ্যুৎ দেবহাটা এ জি এম মাসুম বিল্লাহ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ শিক্ষক আবু তালেব, টি আই বৈশাখী মন্ডল প্রমুখ।

আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মাদক কারবারিদের এবং সেবনকারীদের কেহ সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যাপারে সকলকে সহযোগিতা করতে হবে, এখন থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চলবে। কুলিয়া নতুন কাঁচা বাজার সংস্কার করা হবে, মৎস্য ঘেরের কারণে সে সমস্ত রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তা পার্শ্বে সংস্কার না করলে সেই সমস্ত ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আগামী ৫ আগষ্ট শহীদ আসিফের কবরে সকাল ৯.৩০ টায় পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১০.৩০ টায় দেবহাটা উপজেলা কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। জোবায়ের বিন আব্বাস দেবহাটা উপজেলা

Update Time : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬