ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে ২০০ পিস ইয়াবা উদ্ধার,আটক-১

Reporter Name
  • Update Time : ১১:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৯ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার :পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

‎সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লেবুখালী চেকপোস্টে দায়িত্ব পালনকালে বরিশালের রুপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা মোঃ সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

‎আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দুমকি থানার এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লার ওপর ন্যস্ত করা হয়েছে।

‎দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকিতে ২০০ পিস ইয়াবা উদ্ধার,আটক-১

Update Time : ১১:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬