ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটিঘোষণা করায়, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

Reporter Name
  • Update Time : ১০:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View
Print

মোঃ সজিব সরদার

‎স্টাফ রিপোর্টার: ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার অভিযোগে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। নতুন কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এমন কর্মসূচিতে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

‎বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেটের সামনে থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে থানাব্রীজ, পিরতলা বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে অনুষ্ঠিত সমাবেশে নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।

‎সমাবেশে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

‎বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, কমিটি গঠনের সময় তাদের মূল্যায়ন করা হয়নি। তারা ঘোষিত কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।

‎এর আগে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুমকি উপজেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎ঘোষিত কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহ-সভাপতি, মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মো. কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

‎কেন্দ্রীয় যুবদল ঘোষিত ছয় সদস্যের কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

‎কমিটি ঘোষণার পরপরই ত্যাগীদের বঞ্চিত করার অভিযোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভের ঘটনায় উপজেলা যুবদলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে এলো।

‎বার্তা প্রেরক:-

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটিঘোষণা করায়, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

Update Time : ১০:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬