ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী রেলি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৮ Time View
Print

মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:

মাদক কে না বলি, ধুপপান না করি, এসো সবাই একসাথে মাদক মুক্ত সমাজ গড়ি, সুন্দর আগামি গড়ি। এমন নানা স্লোগানে রাজশাহী জেলাধীন তানোর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আজ ২৬ শে জুন রোজ শুক্রবার আন্তর্জাতিক মাদক বিরোধী রেলি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটার সময় তানোর গোল্লা পাড়া বাজারে উক্ত রেলি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তানোর থানা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। উক্ত মহৎ সমাজ সংস্কার মুলক এই রেলি ও আলোচনা সভায় তানোর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের অনেক নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। সকল বক্তাগণ নিজেদের সমাজ ও দেশ থেকে সকল প্রকার মাদক, অশ্লীলতা, অসামাজিকতা তথা সকল প্রকার অনিয়ম দুর করে সুন্দর ও শান্তি পূর্ণ গ্রাম, সমাজ ও বাংলাদেশ তৈরি করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন সমাজ থেকে মাদক ও সকল প্রকার অসামাজিকতা, অন্যায় দুর করতে শুধু একদিনের এই রেলি এবং আলোচনাই শেষ নয়, তাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বাংলাদেশ সরকার ও প্রশাসন কে মাদক বিরোধী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান। শান্তিপূর্ণ ভাবে আজকের এই মাদক বিরোধী রেলি ও আলোচনা শেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, তানোর উপজেলা শাখা আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

তানোরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী রেলি অনুষ্ঠিত

Update Time : ১০:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬