👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ
  • Update Time : ০৩:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

দীর্ঘ আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ ২১ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে সমাধিসৌধ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে শত শত নেতাকর্মী একত্রিত হয়ে সমাধিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করার কাজে অংশ নেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ ছিল।

পরবর্তীতে গত ১৬ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় আজ ২১ নভেম্বর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে সমাধিসৌধের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং নতুন সাজে সাজানোর লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

দীর্ঘদিন পর সমাধিসৌধ প্রাঙ্গণে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি

Update Time : ০৩:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬