👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরের কয়া কয়েক পরিবারের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী,মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • Update Time : ১০:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২৪ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের আল মামুন, রিক্তাউল, আশাদুল, আমিনুর ও ইনামুলসহ কয়েক পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। তাদের বিরুদ্ধে নারী নির্যাতন, জমি ও বাড়ি দখল, চুরি, ছিনতাই ও হামলার অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়া গ্রামে একটি কিশোর গ্যাং ও তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাদের ভয়ে অনেকেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। নারী নির্যাতন, জমি ও বাড়ি দখল, চুরি, ছিনতাই এবং বিভিন্ন সময়ে হামলার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা। এসব ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা আরও বলেন, গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হলে এসব অপকর্ম বন্ধ করতে হবে। কেউ যেন ক্ষমতা বা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি-বাড়ি দখল কিংবা নির্যাতন করতে না পারে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে কয়া গ্রামের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নারী নির্যাতন ও দখলবাজি বন্ধ এবং চুরি-ছিনতাই ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম মিয়া, জহুরুল হক মাস্টার, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল, ভুক্তোভুগী শরিফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, মৎস্যজীবী দলের জিয়াউল হক, আসাদুল ইসলাম খোকন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরের কয়া কয়েক পরিবারের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী,মানববন্ধন

Update Time : ১০:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬