ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪ Time View
Print

জীবননগর প্রতিনিধি : মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে “পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে” প্রতিপাদ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জীবননগর থানা স্টেডিয়ামে আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ বিকাল ০৫:০০ ঘটিকায় জীবননগর প্রেসক্লাবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায় পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এবং অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গা জনাব মোঃ সোলায়মান শেখ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ের খেলা শেষে জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ ০১-০১ গোলে সমতায় থেকে ম্যাচটি শেষ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। এ সময় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে কাজ করতে চাই।”

প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ১০:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬