জীবননগরে জুলাই শহিদ দিবস পালিত
- Update Time : ০১:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৬ Time View

জীবননগরে জুলাই শহিদ দিবস পালিত
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি। সভায় বক্তব্য দেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, চুয়াডাঙ্গা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, এনসিপি নেতা মোস্তাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন।
সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী আল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।



















