ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০২:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪ Time View
Print

জীবননগর উপজেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে চুয়াডাঙ্গার জীবননগরে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নজরুল ইসলাম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক জসীমউদ্দীন, প্রশিক্ষিকা খাদিজা খাতুনসহ জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা।

বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এসব চারা নিজ নিজ এলাকায় রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় পর্যায়ে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বৃক্ষরোপণ অভিযান-২০২৬ কর্মসূচির আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জীবননগর, চুয়াডাঙ্গা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন

Update Time : ০২:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬