ছাত্রদল নেতা বাপ্পীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেবহাটায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
- Update Time : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১১ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি ও ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান সহ ছাত্রদল নেতৃবৃন্দের উপর গত ৯ আগস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী হা-মলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেবহাটা উপজেলা ছাত্রদল
১২ ই আগস্ট রোজ (বুধবার) সকাল ১১ টায় উপজেলা ফুটবল মাঠ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে সমাবেশে রুপ নেয়। এই সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফহরাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর মাহানগর ছাত্র দলের সহ সভাপতি শাহিনুর রহমান শাহিন, ঢাকা জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু,সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মঞ্জরুল মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল,সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল মেম্বার, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুক,দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান, যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, আসাদুল ইসলাম, আরফাত সানি, রুবেল হোসেন, সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন,সাবেক সাধারণ সম্পাদক শিমুল হোসেন,সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন, দেবহাটা ডিগ্রি কলেজের সভাপতি হয়রত আলী টিপু, সাধারণ সম্পাদক গোবিন্দ দাশ, ছাত্রদল নেতা তৌফিক আহম্মেদ, নাহিদ হোসেন প্রমুখ,

























