চুয়াডাঙ্গায় দর্শনায় অবৈধ ডিজেল মজুদ করার ১০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১২৯ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ করায় এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ই এপ্রিল) রাত পৌনে ১২টায় এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ শাহীন আলম।অভিযানে সূত্রে যায়, দর্শনা পুরাতন বাজারের মেসার্স এস আর এন্টারপ্রাইজ মালিক সেলিম উদ্দীন শান্তর তেলের দোকান থেকে ট্রাক্টর ড্রাইভারে কাছে ডিজেল তেল বিক্রয় করতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দর্শনা থানার পুলিশ ঘটলাস্থলে এসে সত্যতা পেয়ে ট্র্যাক্টরসহ ড্রাইভারকে আটক করে। পরে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমকে জানালে তিনি রাত পৌনে ১২টায় ঘটনাস্থলে এসে সত্যতা নিশ্চিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পেট্রোলিয়াম আইন ২০১৬ এ ২০(১ )ধারা অনুযায়ী মেসার্স এস আর এন্টারপ্রাইজে মালিক সেলিমউদ্দীন শান্তকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানে থাকা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের নিকট হস্তান্তর করেন। আজ বুধবার সকালে আটককৃত তেল কৃষকের কাছে বিক্রয় করে টাকা সরকারি কোষাগার জমা করা হয়। অপরদিকে ট্রাক্টর ড্রাইভারে কাছে উপজেলা কৃষি অফিসের ফুয়েল কার্ড থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।




















