ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন একই সাথে থাকা আহত ১

Reporter Name
  • Update Time : ০৬:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View
Print

মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:

বরিশালের গৌরনদীতে তাসবিহ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আরাফাত আকন বাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মো. আসাদ সিকারী নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আশোকাঠি ব্রিজের ঢালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরাফাত আকন বাবু গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. হানিফ আকন মাস্টারের ছেলে। একই ওয়ার্ডের বাসিন্দা আহত মো. আসাদ সিকারী। তিনি এসকেন্দার শিকারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল তাসবিহ পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই আরাফাত আকন বাবুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আসাদ সিকারীকে উদ্ধার করে আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাসবিহ পরিবহনের বাসটি আটক করে। পরে গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন ও তার সহযোগীদের কাছে বাসটি হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিক হাসান রাসেল বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন একই সাথে থাকা আহত ১

Update Time : ০৬:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬