ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি

Reporter Name
  • Update Time : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৪৪ Time View
Print

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কাল শনিবার (৬ জুন) রাত সাড়ে ৭ টার দিকে আরপিএমপি কোতয়ালী থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সদর হাসপাতাল সুইপার কলোনীর একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চাঁন বাঁশফোঁড় (২৮)। তিনি সদর হাসপাতাল সুইপার কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় কোতয়ালী থানার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁন বাঁশফোঁড়কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ হাজার ৩০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে থানাহাজতে রাখা হয়েছে এবং যথাসময়ে আদালতে প্রেরণ করা হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি

Update Time : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬