ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে চিকিৎসক পরিচয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

Reporter Name
  • Update Time : ০৭:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৯ Time View
Print

মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ইয়াসিন আলী (৩২) নামে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নলতা হাটখোলা মসজিদের পাশের তারালী রোড এলাকায় অবস্থিত মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার থেকে পূর্ব নলতা গ্রামের শাহাজান আলীর ছেলে ইয়াসিন আলীকে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী ভুয়া চিকিৎসক পরিচয় ও অবৈধভাবে ডাক্তার পদবি ব্যবহারের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ডা. ডালিয়া আক্তার জানান, বিএমডিসি নিবন্ধন বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ আইনত ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারেন না। অভিযোগ রয়েছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ভুয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ডি-১৩১৯৮ ব্যবহার করে ভিজিটিং কার্ড ছাপিয়ে সাধারণ মানুষ ও রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এছাড়া তিনি তার চেম্বারে রোগী দেখা, বিভিন্ন জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং অপারেশনও পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ এ ধরনের ভুয়া চিকিৎসকদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার এবং তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালীগঞ্জে চিকিৎসক পরিচয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

Update Time : ০৭:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬