সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে লাইসেন্সবিহীন দুই করাতকলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
নিজেস্ব প্রতিনিধি
- Update Time : ০৯:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩৪ Time View

হযরত আলী ক্রাইম রিপোর্টার কালিগঞ্জ:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার অপরাধে দুটি করাতকল মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে প্রত্যেক করাতকলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বন বিভাগের ডেপুটি রেঞ্জার আওছাফুর রহমান ও আরমান সিকদার উপস্থিত ছিলেন।
লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
Tag :




















