ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘেরমালিক সাইফুল ইসলাম। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা-হরিণাডাঙ্গা এলাকার বিলগুল্লের বিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম স্থানীয় বাসিন্দা বিশে গাজীর ছেলে। তিনি বিলগুল্লের বিলে ১১ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।

সাইফুল ইসলাম জানান, চলতি মাসের শেষ দিকে ঘেরের পানি নিষ্কাশন করে মাছ বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তার আগেই বিষ প্রয়োগের ঘটনায় তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ ক্ষতির মুখে পড়েছে। দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহের পাশাপাশি মৎস্য ঘের পরিচালনা করায় এ ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহসহ পুলিশের একটি দল। এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানও ঘটনাস্থলে যান।

ঘেরে কীভাবে বিষ প্রয়োগ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা

Update Time : ১১:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬