ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে মা-বাবার সঙ্গে ঘুমন্ত শিশুকে কামড়ে দিল বিষধর সাপ, অতঃপর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : ০৫:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের
কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।

শিশুটির বাবা মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত ২টার দিকে সাপে কামড় দিলে তার চিৎকার ও কান্নায় বাবা-মায়ের ঘুম ভেঙে যায়। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তারা। এ সময় বিছানার পাশে একটি বিষধর কালাস সাপও দেখতে পাওয়া যায়।

শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে তাকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

পরিবারের বরাতে তিনি জানান, কবিরাজের কাছে নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।

ওসি বলেন, সাপের কামড়ের পর চিকিৎসা নিতে দেরি হওয়ায় শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে মা-বাবার সঙ্গে ঘুমন্ত শিশুকে কামড়ে দিল বিষধর সাপ, অতঃপর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৫:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬