ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির নির্দেশে মদুনাঘাট সড়কে তাৎক্ষণিক পদক্ষেপ

Reporter Name
  • Update Time : ১১:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১৪ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)

রাউজানে প্রবলবৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি, পানিবন্দি হাজারো পরিবার টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির তীব্র স্রোতে একটি সেতু ভেঙে যাওয়ায় সড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যপাশ দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যানবাহন ও মানুষ চলাচল করায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার ও পথচারী। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে পানির প্রবল তোড়ে একটি সেতু ধসে পড়ে। এছাড়া গত দুই দিনের টানা বৃষ্টিতে রাউজান পৌরসভা ও ১৪টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার হাজার হাজার মানুষ। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকের ঘরে রান্নাবান্না পর্যন্ত বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ডাবুয়া খালের ভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক বসানো হলেও তা পানির তোড়ে কোনো কাজে আসেনি। জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি প্রশস্ত করার পর থেকে পানিপ্রবাহ ও স্রোতের বেগ বহুগুণ বেড়ে যায়। ফলে পানির এই তীব্র চাপ সইতে না পেরে সেতুটি ভেঙে পড়ে।
আজ সকাল থেকে উপজেলার প্রায় সব রাস্তাঘাট ছিল যানবাহন শূন্য। পানির তীব্র স্রোতের কারণে বিভিন্ন স্থানে অটোরিকশা আটকে থাকতে দেখা গেছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে উপজেলার বহু গ্রামীণ রাস্তাঘাট চলাচলের অনুপযোগি হয়ে যেতে পারে। দুর্যোগের খবর পেয়ে রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দলীয় নেতাকর্মীদের জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। বিশেষ করে মদুনাঘাট সেতুর পাশের ভাঙনের বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করার সাথে সাথে তিনি সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করেন। তাঁর তাৎক্ষণিক হস্তক্ষেপে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জরুরি সংস্কার কাজ শুরু করেন। এ বিষয়ে রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ জানান আমাদের অভিভাবক গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভাঙন কবলিত সড়ক ও সেতু এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে।
উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল জানান, ভাঙন কবলিত এলাকা এবং পানিবন্দি মানুষের মাঝে ইতিমধ্যে খাদ্যসামগ্রী ও শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। যেকোনো পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে। সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি ও দুস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান বাহাদুর। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে মানুষের খোঁজখবর নেন।
সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম রাহাতুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আমরা চিহ্নিত করছি। ক্ষয়ক্ষতির বিবরণ দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

এমপির নির্দেশে মদুনাঘাট সড়কে তাৎক্ষণিক পদক্ষেপ

Update Time : ১১:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬