একজন সৎ ও জনবান্ধব চেয়ারম্যান ছিলেন মরহুম দিদারুল আলম- রাউজানের ডাবুয়ায় শোকসভায় বক্তারা
- Update Time : ০২:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ৯ Time View

★শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম দিদারুল আলমের স্মরণে নাগরিক শোকসভা করেছে ২নং ডাবুয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। ১৭জুন বুধবার সকালে ডাবুয়া ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়া। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আকতারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর, আবদুল মন্নান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি দীল মোহাম্মদ, এডভোকেট শফিউল আজম, সাবেক ব্যাংক কর্মকর্তা বজল আহমেদ, ছাত্রদল নেতা আবু তাহের রাফুল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ জহুর মিয়া, কাজী জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোঃ ইলিয়াস, মোঃ সুজন, মোঃ রাশেদ, মোঃ মনসুর, ছাত্রনেতা রবিন তালুকদার সহ আরো অনেকে। পরিশেষে মরহুম দিদারুল আলমের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মোঃ কামাল মিয়া।



















