ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৪৮ Time View
Print

মো:আশরাফ বরিশাল, ক্রাইম রিপোর্টার:

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা জোরদার এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
সভায় উপস্থিত ছিলেন,আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক নাজমুল রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক,ছিলেন সিনিয়র বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ বখতিয়ারসহ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার,সহ-সভাপতি মো. সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, সদস্য সৈকত বাড়ৈ, সদস্য মো. আশরাফ উদ্দীন, শাহাদাৎ হোসেন চৌধুরী, ইদ্রিস খান, শফিকুল ইসলাম, মনিরুজ্জামানসহ অনেকে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক তার বক্তব্যে বলেন, স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং যেকোনো গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, তথ্য আদান-প্রদান সহজ করা এবং উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সমসাময়িক ইস্যু, জনদুর্ভোগ এবং সেবার মান উন্নয়নে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা নিয়ে মতামত বিনিময় করেন বক্তারা।
সভায় বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬