👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামনগরে উপজেলা ছাত্রদলের মিছিল

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
  • Update Time : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View
Print

সারাদেশে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্যামনগর উপজেলা ছাত্রদল ও সরকারি মহসিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শ্যামনগরের বাবলাতলা নগর মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাবলাতলা নগর মার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগের এই কর্মসূচি ও নৈরাজ্য সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজ মিল্টন, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টোকন, সহসভাপতি আবু সাঈদ, সাবেক সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক উজ্জল ও সাবেক সদস্যসচিব আব্দুর রহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আ.লীগের কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে শ্যামনগরে উপজেলা ছাত্রদলের মিছিল

Update Time : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬