শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান
- Update Time : ১০:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী ও কুপোট এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শ্যামনগর থানা পুলিশের একটি চৌকস দল ও
স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অভিযানের সময় নদীর মধ্যে একটি বোট দেখা গেলেও অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বোটের মালিকসহ কর্মচারীরা অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা বা নৌকাটি জব্দ কর সম্ভব হয়নি ।পরবর্তীতে নদীর পাড়ের বালুর আড়তে অভিযান চালানো হয়।
তবে সেখানেও কাউকে পাওয়া যায়নি। অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। পরে অভিযানটি শেষ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান জানান, “অবৈধ বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যারা এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও উপকূলীয় অঞ্চল রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




















