👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি দখল,প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি দখল, গাছ কাটা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মো. ময়না মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার বাদী মো. ইসমাইল হোসেন (৬০)। তিনি উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের রাহুতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
গত ২ নভেম্বর ২০২৬ তারিখে আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ অভিযোগ দায়ের করেন।
অনধিকার প্রবেশ ও প্রাণনাশের হুমকি
মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে বাদীর ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করেন। সরকারি ১৩৮ নম্বর কবুলিয়ত দলিলমূলে পাওয়া ওই জমিতে বাদীর রোপণ করা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কাটা শুরু করেন তাঁরা।

এ সময় বাদী ও তাঁর সঙ্গীয় সাক্ষীরা বাধা দিলে ১ নম্বর আসামি ময়না মিয়ার নির্দেশে অন্যান্য আসামিরা দা ও রামদা নিয়ে তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে বাদীর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

দেড় লাখ টাকার ক্ষতির অভিযোগ
মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতিসাধন করেছেন। পাশাপাশি জমির সীমানা পিলার, কাঁটাতার, বাঁশ ও অন্যান্য ফলজ গাছ ভাঙচুর করে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে মামলা-মোকদ্দমা করলে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সরকারি রাজস্ব ফাঁকির গুরুতর অভিযোগ,
মামলা দায়েরের পর বাদী ইসমাইল হোসেন আরও অভিযোগ করেন, সরকারি খাল, বিল ও ডোবা মসজিদের নামে ইজারা আনা হলেও ময়না মিয়া ও তাঁর লোকজন সেগুলোর ইজারার টাকা নিজস্ব খাতে ব্যবহার করে আসছেন। এতে সরকারের রাজস্ব খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের দাপট ও ভয়ে স্থানীয় কেউ প্রতিবাদ করার সাহস পান না।
মামলার আসামিরা হলেন:
১. মো. ময়না মিয়া (৬০)
২. বকুল মিয়া (৪২)
৩. বাবলু মিয়া (৪৮)
৪. সিরাজ মিয়া (৪০)
৫. রুকন মিয়া (৩০)
৬. কবির মিয়া (৩২)
৭. দবির মিয়া (২৭)
৮. আবু সাইম (২৯)
৯. রাজ মিয়া (২৬)
১০. আল আমিন মিয়া (২৪)
জমি দখল ও হয়রানি নিয়ে স্থানীয়দের অসন্তোষ
স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাহুতলা গ্রামের জীবন রায়ের জমি ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। ময়না মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা সংক্রান্ত এসব বিরোধ, ভয়ভীতি প্রদর্শন এবং নিরাপত্তাহীনতার কারণে এলাকার বেশ কয়েকটি নিরপরাধ ও শিক্ষিত পরিবার ভিটামাটি ছেড়ে বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য ও চাকরির উদ্দেশ্যে চলে যেতে বাধ্য হয়েছেন। এমনকি ভয়ে কেউ কেউ ভারতে পাড়ি জমিয়েছেন বলেও জানা গেছে।

আইনগত প্রতিকারের দাবি
মামলায় বাদী আসামিদের বিরুদ্ধে আইনের ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৮২ ও ৩৪ ধারায় অভিযোগ এনে আদালতের কাছে ন্যায়বিচার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এদিকে, এলাকার সচেতন মহল ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা এবং দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ গাছ কাটা ও সরকারি সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি দখল,প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬