👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় বীজতলা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

এহসান দিরাই-শাল্লা প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামে জমি ও বীজতলা (জালাক্ষেত) দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন।

সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বকুল মিয়ার গ্রুপের বীজতলায় মই দিয়ে সেটি দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন।

ভুক্তভোগী বকুল মিয়া অভিযোগ করে বলেন, “আমি ৩০ কেজি হাইব্রিড ধানের বীজ বপন করার পর সালামের লোকজন দলবল নিয়ে জোরপূর্বক আমার বীজতলা দখলের চেষ্টা চালায়।

ওরা সংখ্যায় বেশি এবং লাঠিসোটা নিয়ে আমাদের ওপর চড়াও হয়। অথচ আমরা সম্পূর্ণ শান্ত ছিলাম। এলাকার অনেকেই এর সাক্ষী।”

তিনি আরও জানান, ইয়ারাবাদের তাজুল ইসলাম, রহেদ মিয়া ও এনামুল মেম্বার এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এছাড়া পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিভিন্ন জমি নিয়ে বিরোধ চলে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

বকুল মিয়ার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ৫৭ বছর ধরে এই জায়গা আমাদের দখলে রয়েছে। হঠাৎ করে তারা কেন এই জমি দখল করতে চাচ্ছে, তা আমার বোধগম্য নয়।” সংঘর্ষের ঘটনায় বকুলের ছোট ভাই তাওহীদ আহত হয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অপরপক্ষের বশির দাবি করেন, এত বছর জায়গাটি আমাদের দখলে না থাকার কারণ আমরা ঢাকায় থাকায় সেই সুযোগে বকুলরা তা দখলে নেয়। মূলত জায়গাটি আমাদেরই।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি চেয়েছিলাম কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা যেন না হয়, তাই তা মীমাংসার চেষ্টা করেছি। বর্তমানে আমি রোগী ময়িম মিয়াকে (৪৫) নিয়ে খালিয়াজুরী হাসপাতালে আছি। এতদিন জায়গাটি বকুলরাই দখল করে রেখেছিল।”
গ্রামের এক বাসিন্দা রুবেল মিয়া জানান, এলাকার এই নিত্যদিনের ঝামেলার কারণে অতিষ্ঠ হয়ে অনেক সময় দেশ ছাড়ার ইচ্ছে জাগে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শাল্লায় বীজতলা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

Update Time : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬