👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ০ Time View
Print

জসীমউদ্দিন,মানিকছড়ি:খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর রবিবার বিকেল ৩টায় মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে থেকে র‍্যলী বের হয়ে উপজেলার প্রধান ফটক প্রদর্শন করে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন। এতে উপজেলার চারটি ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘটনা ঘটে। ওই সময় সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়। বিএনপির ইতিহাস ও রাজনৈতিক দর্শনে দিনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত। দলটির দৃষ্টিতে এ দিন জাতীয় ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বের চেতনার প্রতীক।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা এবং বহুদলীয় রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য স্মরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপি, চারটি ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Update Time : ০২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬