রংপুরে অনুষ্ঠিত হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্মেলন
- Update Time : ১১:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুরে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্মেলন। ৮ নভেম্বর ২০২৬, রোববার রংপুরের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সামসুজ্জামান সামু।
সম্মেলনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় প্রধান অতিথি সামসুজ্জামান সামু সম্মেলনে অংশগ্রহণকারী সকল সহকর্মীর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানান। পাশাপাশি সুন্দর ও সুশৃঙ্খল একটি আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মেলনটি সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং সম্মেলনে অংশগ্রহণকারী সকল সহকর্মীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।





















