সংবাদ শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ১১:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০৪ Time View

অনুপম আর্য,জবি প্রতিনিধি;
আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় উপাচার্য একে অপরের প্রতি শুভকামনা জানান এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
Tag :


























