👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

ডেস্ক রিপোর্ট:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এই নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিকল্পনার কথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক নীতি-নির্ধারণী সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এনআইডি নিবন্ধনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, ৬ থেকে ১৬ বছর বয়সীদের ডেটাবেজ তৈরির সুবিধার্থে এই নিবন্ধন কার্যক্রম সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শুরু করা যেতে পারে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি বিশদ কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি অনুবিভাগ) মহাপরিচালককে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে ব্যবহারিক সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ দেয় নির্বাচন কমিশন এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভোটার হওয়ার আগেই দেশের শিশু-কিশোরদের একটি পৃথক পরিচয়সংক্রান্ত তথ্যভান্ডার তৈরি হবে। তবে নিবন্ধনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য যাচাই এবং পরিচয়পত্র প্রদানের সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

কর্মশালার সুপারিশ পাওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

Update Time : ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬