ঝিনাইদহের হরিণাকুন্ডতে আহ্বায়ক পারভেজ মিয়া,নতুন কমিটি গঠনের নির্দেশ
- Update Time : ০৮:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

এনসিপি হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহ্বায়ক হামিদ পারভেজ মিয়া।১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ
রাসেল হোসেন ঝিনাইদহ:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব লাভ করেছেন মো. হামিদ পারভেজ মিয়া। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে জেলা এনসিপির পক্ষ থেকে আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদিত আংশিক আহ্বায়ক কমিটিতে তাঁকে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়।
এর আগে তিনি হরিণাকুণ্ডু উপজেলায় দলটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বর্তমানে তিনি এনসিপির ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র জানায়, হরিণাকুণ্ডু উপজেলায় সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করা, তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় রাজনৈতিক কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু, সদস্য সচিব আরেফিন কায়সার এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নবনির্বাচিত আহ্বায়ককে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই কমিটি অনুমোদন প্রসঙ্গে জেলা এনসিপির সদস্য সচিব আরেফিন কায়সার এক বিবৃতিতে জানান, “হরিণাকুণ্ডু উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান, শক্তিশালী ও জনমুখী করার অংশ হিসেবেই এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, মো. হামিদ পারভেজ মিয়ার নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীলতা পাবে।”
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মো. হামিদ পারভেজ মিয়া শিক্ষা বিস্তার, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এবং বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে নিয়মিত সম্পৃক্ত রয়েছেন।
নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে মো. হামিদ পারভেজ মিয়া বলেন, “পদ-পদবি কোনো অহংকারের বিষয় নয়, এটি মূলত সাধারণ মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের প্রতীক। জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হরিণাকুণ্ডুর মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক কল্যাণে কাজ করাই আমার প্রধান ব্রত।” তিনি দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।























