👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জের ধলবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ এক নারী আটক

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ১৪ Time View
Print

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায় কালিগঞ্জ থানা পুলিশের একটি দল। থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়।

এ সময় মৃত জোহর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পরে আটক নারী ও উদ্ধার করা গাঁজাসহ পুলিশ থানায় ফিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলা নম্বর ০১/২৪৮, তারিখ ২ নভেম্বর ২০২৬।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জের ধলবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ এক নারী আটক

Update Time : ০৫:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬