সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রংপুর বিভাগ ও জেলা কমিটির অভিনন্দন
নিজেস্ব প্রতিনিধি
- Update Time : ০৪:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৩২ Time View

নবাব রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার :জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটির রংপুর বিভাগ ও জেলা কমিটি।
সংগঠনটিকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার প্রত্যয়ে এই অভিনন্দন জানানো হয়।
রংপুর বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব পেশাদার সাংবাদিকদের কল্যাণ, তাঁদের পেশাগত সুরক্ষা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগ ও জেলা কমিটির সভাপতি মো. আলমগীর গনি এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন। তাঁরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
Tag :





















