👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৫

Reporter Name
  • Update Time : ০৬:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৬১ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে সি আর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

জানা যায়,৩০ শে অক্টোবর (শুক্রবার ) রাত আনুমানিক দেড়টার দিকে দেবহাটা থানা পুলিশের এস আই সাহিদুল আলম, এসআই জাকারিয়া শেখ, এস আই সোহাগ মিয়া, এস আই বেলায়েত হোসেন ও পি এসআই বিপ্লব মালাকারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে চারজন সি আর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দ্বীন আলী মোল্লার ছেলে গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গ্রামের মৃত মালেক গাজীর ছেলে মনিরুল ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৪ টায় পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি তমা সাহাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে খুলনা মহানগরীর সিটি কলেজ তালতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এস আই আহম্মদ আলী ও এ এস আই সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শুক্রবার ৩০ শে অক্টোবর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৫

Update Time : ০৬:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬