যশোরে নাশকতা মামলায় যুবক আটক
- Update Time : ১১:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২৫ Time View

যশোর প্রতিনিধি : যশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সাহিদুর রহমান শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আটক শিশিরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক থেকে কারাগারে পাঠানোরআদেশ দিয়েছেন। আটক শিশির শহরের বেজপড়া তালতলা এলাকার ছাযাবিথি রোড এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রকি মণ্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন পুলেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গত ২৮ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন নিউমার্কেট মোড় থেকে পালবাড়ীগামী সড়কের কাজীপাড়া-কাঠালতলা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে ৩৫০ থেকে ৪০০ জনের একটি দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করছিল। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ মামলা জড়িত থাকার অভিযোগ তাকে আটক করেছে পুলিশ।

























