রাজাপুরে নারীদের দক্ষতা বৃদ্ধিতে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত।
- Update Time : ১১:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

মোঃ কামরুল হাসান রানা ঝালকাঠি জেলা প্রতিনিধি।ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় “যুবদের সফল ভবিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) রাজাপুর শাখা।
বৃহস্পতিবার দুপুরে ব্র্যাকের সভাকক্ষে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন একটি কর্মদক্ষতা অর্জনের পাশাপাশি চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
প্রশিক্ষণে যানবাহন চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং একজন পেশাদার চালকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।পরিচিতি সভায় বক্তব্য রাখেন হাছনাইন আহমেদ, সাংবাদিক মোঃ রহিম রেজা, রফিকুল ইসলাম,সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, মোসা. স্বর্ণা, রাজাপুর প্রেসক্লাবের সদস্য মোঃ কামরুল হাসান রানা প্রমুখ।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে তাদের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (প্রগতি) এ উদ্যোগ নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।




















