চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৫ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার মহোদয়ের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর তারিখ বিকাল ৪ সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কাঙ্ক্ষিত জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অনলাইন জুয়া, সাইবার বুলিং ও কিশোর গ্যাংয়ের উৎপাতমুক্ত চুয়াডাঙ্গা বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
















