👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি,৭৮ বোতল এসকাফ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৩ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সোমবার(২৮ সেপ্টেম্বর)ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস এর কাছে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে সে একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়।
পরে ওই বস্তা তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ পাওয়া যায়। এসব সিরাপের মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি,৭৮ বোতল এসকাফ উদ্ধার

Update Time : ০২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬