ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ Time View
Print

আসাদ,স্টাফ রিপোর্টার :যশোরের শার্শায় ভিক্ষাবৃত্তি ত্যাগ করে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফেরাতে দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে জীবিকার সম্বল হিসেবে ভ্যান তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এ ভ্যান দুটি হস্তান্তর করা হয়।
ভ্যানপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুন (৪৫)।

উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।
উপহার হিসেবে নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শারীরিক প্রতিবন্ধী সিরাজুল ইসলাম ও রহিমা খাতুন। এতদিন জীবনসংগ্রাম ও অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত থাকলেও, নতুন এই উপার্জনের মাধ্যম পেয়ে তাদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিরাজুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী শরীর নিয়ে জীবিকার কোনো পথ পাচ্ছিলাম না বলে বাধ্য হয়ে হাত পাততে হতো। আজ সরকারের পক্ষ থেকে ভ্যানটি পেয়ে আমার নতুন জীবন শুরু হলো। আর কখনো ভিক্ষা করব না, কষ্ট হলেও এখন থেকে নিজের উপার্জনে সংসার চালাব।”
অন্যদিকে রহিমা খাতুন আনন্দিত কণ্ঠে জানান, “আজকের দিনটি আমার জীবনের বড় আনন্দের দিন। এই ভ্যান আমার পরিবারের জন্য বড় সম্বল হলো। এখন থেকে কর্মের মাধ্যমেই মাথা উঁচু করে বাঁচতে পারব।”

ভ্যান দুটি হস্তান্তরকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকার এ পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষকে আত্মনির্ভরশীল করতে শার্শা উপজেলা প্রশাসনের এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

Update Time : ০৪:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬