ঝিনাইদহে অবৈধভাবে সার মজুদ,ডিলারকে জরিমানা
- Update Time : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে বিএডিসির এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুদ করা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়খালী এলাকার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুদ রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।
সার বিক্রি ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন,’কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে রাখা বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দিতে নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’



















