ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু, এলাকায় শোকের মাতম

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

হযরত আলী, ক্রাইম রিপোর্টার, কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে সম্পর্কে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে গিয়ে পানির মধ্যে তাদের নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দেখা যায়, দুই শিশুই মারা গেছে।
এ ঘটনায় দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। সন্তানহারা পরিবারের কান্নায় নেমে আসে শোকের মাতম। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু, এলাকায় শোকের মাতম

Update Time : ০৭:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬